মোবাইল স্মার্টফোন

অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ফটোগ্রাফি প্রতিযোগিতা

ক.বি.ডেস্ক: ফটোগ্রাফি কেবল শাটারে চাপ দেয়ার কাজ নয়, এটি আলো দিয়ে তৈরি স্মৃতি, ফর্মে রূপান্তরিত আবেগ ও মুহূর্ত ফুরিয়ে যাওয়ার অনেক পরেও টিকে থাকা গল্পের কথা বলে। ‘এভরি ফটো টেলস এ স্টোরি’ স্লোগানে অপো বাংলাদেশ ও পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফি যৌথভাবে জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘‘অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ফটোগ্রাফি কন্টেস্ট’’-এর আয়োজন করেছে। প্রতিযোগিতায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছবি জমা দেয়া যাবে। আগামী ১৫ মে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ফটোগ্রাফি কন্টেস্ট
প্রতিযোগিতায় পোট্রেইট, নেচার এবং ওয়াইল্ডলাইফ, স্ট্রিট ও আর্কিটেকচার, লো-লাইট, হেরিটেজ ও কালচার, এই পাঁচটি বিভাগে ছবি জমা দেয়া যাবে। অংশগ্রহণকারীদের এমন ছবি জমা দিতে উৎসাহিত করা হচ্ছে যা কেবল দৃষ্টিনন্দনতা ছাড়িয়ে গিয়ে চরিত্র, আবেগ, পরিচয় ও প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলে। ক্যাটাগরি যাই হোক না কেন, প্রতিটি এন্ট্রিতে গভীর বর্ণনাধর্মী উপস্থাপনা ও গল্প বলার দক্ষতার প্রতিফলন থাকা প্রয়োজন।

প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী ফটোগ্রাফাররা ডেডিকেটেড প্ল্যাটফর্ম https://opposhot.com/ ভিজিট করে মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে নিবন্ধন করতে পারবেন। এরপর পছন্দসই বিভাগ নির্বাচন করে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে হাই-কোয়ালিটি ছবি আপলোড করতে হবে এবং একইসঙ্গে, ছবির পেছনের গল্প, প্রেক্ষাপট বা আবেগ বর্ণনা করে একটি সংক্ষিপ্ত লেখা যুক্ত করতে হবে। এই স্টোরিটেলিং বা গল্প বলার বিষয়টিই প্রতিযোগিতার মূল বিষয়।

দেশের ডকুমেন্টারি ও শিক্ষামূলক ফটোগ্রাফি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড জমা দেয়া ছবিগুলো মূল্যায়নের দায়িত্বে থাকবেন। এই প্যানেলে রয়েছেন পাঠশালা সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব ফটোগ্রাফির ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ, খ্যাতিমান ডকুমেন্টারি ফটোগ্রাফার রেজোয়ানা চৌধুরী জিনিয়া, শফিকুল আলম কিরণ ও কেএম আসাদ।

বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। প্রতিযোগিতার গ্র্যান্ড উইনার পাবেন ১,০০,০০০ টাকা নগদ অর্থ, অপোর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও পাঠশালায় একটি প্রফেশনাল ফটোগ্রাফি কোর্স। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৫০,০০০ টাকা, অপো স্মার্টফোন ও পাঠশালার কোর্স। তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৩০,০০০ টাকা, অপো স্মার্টফোন ও পাঠশালার কোর্স। এ ছাড়া, পাঁচটি ফটোগ্রাফি ক্যাটাগরির প্রতিটি থেকে পাঁচজন বিজয়ী পাবেন ২০,০০০ টাকা নগদ অর্থ, অপো স্মার্টফোন এবং পাঠশালা ফটোগ্রাফি কোর্স।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *