মোবাইল স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিংয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশের বাজারে ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ সি-সিরিজের স্মার্টফোন ‘রিয়েলমি সি১০০’ উন্মোচন করেছে। ব্যবহারকারীদের সবধরণের প্রয়োজন পূরণে দীর্ঘমেয়াদী পাওয়ার, উন্নত ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স ও স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে ডিভাইসটি এই সেগমেন্টের সবচেয়ে সেরা ব্যাটারি ব্যাকআপ ও পারফরম্যান্স নিশ্চিত করবে।

নতুন এই স্মার্টফোনটিতে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা, ১০ ওয়াট রিভার্স চার্জিং ও ৭ বছরের ব্যাটারি হেলথ রয়েছে। দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে এআই-পাওয়ার্ড অপটিমাইজেশন। স্মার্টফোনটি একবার পূর্ণ চার্জে ১.৭ দিন সচল থাকার পাশাপাশি, ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং, ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি অনলাইন নেভিগেশন ও ৪০ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করতে সক্ষম।

উন্নত ডিউরেবিলিটি নিশ্চিত করতে স্মার্টফোনটিতে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ও আর্মরশেল প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে আইপি৬৯ প্রো, ২ মিটার ড্রপ রেজিজট্যান্স ও ৬ মিটার ওয়াটার রেজিজট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রয়েছে ৮ কোর চিপসেট, ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রেয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরাই ডুয়েল-ভিডিও শুটিং করতে সক্ষম। স্মুথ স্ক্রলিং ও ভিউইং অভিজ্ঞতা নিশ্চিতে রয়েছে ৯০.৪% স্ক্রিন-টু-বডি রেশিও ও ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে।

৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে রিয়েলমি সি১০০ কেনার মাধ্যমে ক্রেতারা ৫০,০০,০০০ টাকা মূল্যের আকর্ষণীয় পুরষ্কার উপভোগ করতে পারবেন। প্রতিবার স্মার্টফোন কেনার পর ব্যবহারকারীরা ১,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, বোগো অফার অথবা নিশ্চিত ৬ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি জিতে নেয়ার সুযোগ পাবেন।

গ্লোরি হোয়াইট, ভিক্টোরি পার্পল ও এনড্যুরেন্স ব্রাউন এই তিনটি রঙে রিয়েলমি সি১০০ পাওয়া যাচ্ছে। ডিভাইসটি দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৭,৯৯৯ টাকা মাত্র ও ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৯,৯৯৯ টাকা মাত্র।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *