সাম্প্রতিক সংবাদ

৩য় আইওএআই এবং প্রথম এপিওএআই-এর জন্য বাংলাদেশ দল

ক.বি.ডেস্ক: আগামী আগস্টে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ৩য় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (আইওএআই) এবং আগামী ১৩ জুন অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (এপিওএআই) জন্য বাংলাদেশের চূড়ান্ত জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (বিডিএআইও)-এর আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। এশিয়া প্যাসিফিক অলিম্পিয়াডের জন্য ৮ সদস্যের দল এবং আন্তর্জাতিক পর্বের জন্য ৪ সদস্যের দল নির্বাচন করা হয়েছে।

আগামী ১৩ জুন ঢাকার নির্ধারিত ভেন্যু থেকে অনলাইনে যুক্ত হয়ে এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশের ৮ সদস্যের দল। দলে রয়েছেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের লাবিব শাহরিয়ার; নটর ডেম কলেজ, ঢাকার ত্রিদিব রায় আর্য ও মোবতাসিম চৌধুরী প্রিয়ম; মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ; দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নওফেল রহমান; ন্যাশনাল আইডিয়াল স্কুলের মুর্তজা আব্দুল্লাহ; মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনন্য জারিফ আকন্দ এবং রাজউক উত্তরা মডেল কলেজের মো. রিয়াসাত ইসলাম।

কাজাখস্তানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশের ৪ সদস্যের দল। দলে রয়েছেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের লাবিব শাহরিয়ার; নটর ডেম কলেজ, ঢাকার মোবতাসিম চৌধুরী প্রিয়ম; মৌলভীবাজার সরকারি কলেজের সাইদুজ্জামান আরাফ এবং মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অনন্য জারিফ আকন্দ। এ ছাড়া বাংলাদেশ দলের সঙ্গে যাবেন দলনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।

বিডিওএসএন-এর সার্বিক ব্যবস্থাপনায় দেশের তরুণ প্রজন্মকে এআই ও মেশিন লার্নিং প্রযুক্তিতে বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্যে এই অলিম্পিয়াড নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এবারের আসরের প্লাটিনাম স্পন্সর বিইউবিটি এবং পাওয়ার্ড বাই পার্টনার রিভ চ্যাট। গোল্ড স্পন্সর ব্রেইন স্টেশন ২৩; সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পন্সর বিটনা। নলেজ পার্টনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *