মোবাইল স্মার্টফোন

স্যামসাংয়ের ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন

ক.বি.ডেস্ক: স্যামসাং নিয়ে এসেছে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’। এ ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী স্টোরেজ ও বিল্ট-ইন এআই টুলস। স্লিম ও হালকা বডি নিশ্চিত করবে স্বাচ্ছন্দ্যময় ব্যবহারের অভিজ্ঞতা। এর প্রাণবন্ত স্ক্রিনটি রিডিং, স্ট্রিমিং কিংবা দৈনন্দিন ব্রাউজিংয়ে দেবে স্বস্তিদায়ক ভিজ্যুয়াল ফিলিং। দ্রুতগতির স্ন্যাপড্রাগন প্রসেসর ও পর্যাপ্ত মেমোরির সমন্বয়ে নতুন এই ডিভাইসটিতে মিলবে ল্যাগ-মুক্ত ভিডিও কল, স্মুথ সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ও দুর্দান্ত গেমিং পারফরমেন্স।

স্মার্টফোনটিতে রয়েছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ; পাশাপাশি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ২ টেরাবাইট পর্যন্ত। রয়েছে ‘অসাম ইন্টেলিজেন্স’-এর বিভিন্ন টুলস ও গুগল জেমেনাই। ঝটপট ছবি এডিট ও তাৎক্ষণিক সহায়তার জন্য ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে স্মার্ট এআই টুলের এক পূর্ণাঙ্গ প্যাকেজ।

দীর্ঘদিন নিরবচ্ছিন্ন ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গ্যালাক্সি এ২৭ ৫জি-তে স্যামসাং দিচ্ছে ৬ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম (ওএস) আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা; সঙ্গে স্যামসাংয়ের শক্তিশালী বিল্ট-ইন ‘নক্স সিকিউরিটি’ থাকছে। কালো, হালকা সবুজ ও হালকা গোলাপি এই তিনটি আকর্ষণীয় রঙে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি পাওয়া যাচ্ছে। মূল্য শুরু হচ্ছে ৪৮,০৯৯ টাকা থেকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *