উদ্যোগ

শিশুদের মহাকাশ ভাবনা ও স্বপ্নে মুখর ছিল ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’

ক.বি.ডেস্ক: শিশুদের মহাকাশ সম্পর্কে জানার আগ্রহ, কৌতূহল এবং সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করতে স্পেস ইনোভেশন ক্যাম্প আয়োজন করেছে ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’। ৬–১৪ বছর বয়সী মহাকাশপ্রেমী শিশুদের অংশগ্রহণে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে মহাকাশবিষয়ক বিভিন্ন ধারণা, গল্প, প্রশ্ন এবং উপস্থাপনা তুলে ধরে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি শিশু তাদের পছন্দের মহাকাশ-সম্পর্কিত বিষয়ে প্রায় ৫ মিনিটের উপস্থাপনা করে। উপস্থাপনাগুলোর বিষয়বস্তু ছিল সৌরজগৎ, গ্রহ-নক্ষত্র, চাঁদ ও মঙ্গল গ্রহ, রকেট প্রযুক্তি, মহাকাশচারীদের জীবন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, স্যাটেলাইট, ব্ল্যাক হোল, ধূমকেতু, গ্রহাণু, মহাকাশ অনুসন্ধানের ইতিহাস, ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি এবং মানবজাতির মহাকাশে বসতি স্থাপনের সম্ভাবনা। অনেক শিশু নিজস্ব কল্পনা ও গবেষণার ভিত্তিতে ভবিষ্যতের মহাকাশযান, চন্দ্র ও মঙ্গল অভিযানের পরিকল্পনা এবং পৃথিবীর বাইরে জীবন অনুসন্ধান সম্পর্কেও আকর্ষণীয় ধারণা উপস্থাপন করে।

শিশুরা তাদের উপস্থাপনায় বিভিন্ন ছবি, পোস্টার, মডেল এবং ভিজ্যুয়াল উপকরণ ব্যবহার করে বিষয়গুলো আরও প্রাণবন্ত ও সহজবোধ্য করে তোলে। প্রতিটি উপস্থাপনার শেষে উপস্থিত দর্শক, অভিভাবক ও অতিথিদের প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে তারা নিজেদের জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা এবং আত্মবিশ্বাসের পরিচয় দেয়।

শিশুদের সৃজনশীল চিন্তাভাবনা, বৈজ্ঞানিক কৌতূহল, উপস্থাপনা দক্ষতা এবং মহাকাশ সম্পর্কে গভীর আগ্রহ উপস্থিত সকলকে মুগ্ধ করে এবং ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী ও মহাকাশচারী হিসেবে তাদের সম্ভাবনার এক উজ্জ্বল চিত্র তুলে ধরে।

উপস্থাপনার পর অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে অংশগ্রহণকারী শিশুরা মহাকাশবিষয়ক নানা প্রশ্ন করে এবং বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়। পাশাপাশি তারা একে অপরের উপস্থাপনা থেকে নতুন নতুন ধারণা অর্জন করে এবং সমমনা বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

রাইজ আপ ল্যাবস এর সহায়তায় অনুষ্ঠিত এই মিট আপে এ শিশুদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (স্টেম) শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, কৌতূহল জাগানো এবং ভবিষ্যতের মহাকাশ বিজ্ঞানী, প্রকৌশলী ও মহাকাশচারী হওয়ার স্বপ্নকে অনুপ্রাণিত করার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

স্পেস ইনোভেশন ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’ কেবল একটি উপস্থাপনা অনুষ্ঠান নয়; এটি শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাকে বিকশিত করার একটি উদ্যোগ। ভবিষ্যতেও দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য বিজ্ঞান ও মহাকাশ শিক্ষার সুযোগ সম্প্রসারণ করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *