আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

শাওমি নিয়ে এসেছে নতুন ৫টি লাইফস্টাইল ডিভাইস

ক.বি.ডেস্ক: শাওমি দেশের বাজারে নিয়ে এসেছে নতুন ৫টি লাইফস্টাইল ডিভাইস। নতুন এই প্রোডাক্ট লাইনে রয়েছে টু-ওয়ে ফাস্ট চার্জিং সুবিধা সহ ৩টি পাওয়ার ব্যাংক- ‘৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০’, ‘৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০০০০’ ও ‘৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার’। একইসঙ্গে অডিও এক্সপেরিয়েন্স দিতে শাওমি এনেছে টিভির জন্য মিনিমালিস্ট ডিজাইনের ‘সাউন্ডবার ২.০ চ্যানেল’ ও প্রিমিয়াম ওভার-ইয়ার ওয়্যারলেস ডিভাইস ‘রেডমি হেডফোনস নিও’।

শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ (ইনটিগ্রেটেড ক্যাবল)
এটি মূলত নিয়মিত ব্যবহারকারী ও পেশাজীবীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যা ভ্রমণের সময় ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনের দ্রুত চার্জিং নিশ্চিত করবে। এটি সর্বোচ্চ ৬৭ ওয়াট আউটপুট দিতে সক্ষম, যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটে একটি স্মার্টফোন সর্বোচ্চ ৬৭% পর্যন্ত চার্জ করা সম্ভব। ৬৫ ওয়াট সেলফ-চার্জিং সাপোর্ট মাত্র ২.৫ ঘণ্টার মধ্যে পাওয়ার ব্যাংকটিকে পুরোপুরি রিচার্জ করতে পারে। ট্রিপল-পোর্ট আউটপুট, একটি স্মার্ট ডিজিটাল ডিসপ্লে ও ল্যানিয়ার্ড হিসেবে ব্যবহার উপযোগী বিল্ট-ইন টাইপ-সি ক্যাবল সমৃদ্ধ এই পাওয়ার ব্যাংকটি অবসিডিয়ান ব্ল্যাক ও স্পেস গ্রে রঙে ৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০০০০ (ইনটিগ্রেটেড ক্যাবল)
কমপ্যাক্ট ও পকেট-সাইজ ডিজাইনে ফ্ল্যাগশিপ ৬৭ ওয়াট ফাস্ট-চার্জিংয়ের একই সুবিধা নিয়ে এসেছে। ইনটিগ্রেটেড হাই-ইলাস্টিসিটি টাইপ-সি ক্যাবল ও মাল্টি-প্রোটোকল ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় এটি প্রতিদিনের যাতায়াতে ফোন, ইয়ারবাডস ও ওয়্যারেবল গ্যাজেটগুলো দ্রুত চার্জ করতে সহায়তা করবে। প্যাস্টেল ব্লু ও চারকোল ব্ল্যাক রঙের এই পাওয়ার ব্যাংকটির মূল্য ৪,২৯৯ টাকা।

শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ (ইনটিগ্রেটেড ক্যাবল)
মাল্টি-ডে ট্রিপ ও একসঙ্গে একাধিক ডিভাইস চার্জ করার সুবিধা নিয়ে এসেছে এই পাওয়ার ব্যাংকটি। ৩৩ ওয়াট চার্জিং সক্ষমতার পাশাপাশি, এই পাওয়ার ব্যাংকের ইনটিগ্রেটেড ক্যাবলটি এমনভাবে তৈরি, যা খুব সহজেই বহন করা যাবে। অতিরিক্ত গরম, শর্ট-সার্কিট ও ওভারচার্জিং প্রতিরোধ করতে এতে উন্নত মাল্টি-প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। ক্রিম হোয়াইট ও ম্যাট ব্ল্যাক কালারের এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে মাত্র ২,৫৯৯ টাকায়।

শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল
অডিও সেগমেন্টে উন্নত মানের অভিজ্ঞতা দিতে শাওমি নিয়ে এসেছে মিনিমালিস্ট ডিজাইনের ‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’। এতে রিচ ২.০ চ্যানেল স্টেরিও অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে; যা সিনেমা, গেমিং ও মিউজিকের ক্ষেত্রে স্মুথ সাউন্ড ও ডিপ বেস নিশ্চিত করবে। যেকোনো টিভির নিচে চমৎকারভাবে ফিট হওয়ার জন্য এতে রয়েছে একটি স্লিক ও লো-প্রোফাইল ডিজাইন। ব্লুটুথ ওয়্যারলেস স্ট্রিমিংয়ের পাশাপাশি, অপটিক্যাল ও এইউএক্স ইনপুট সাপোর্ট সমৃদ্ধ এই সাউন্ডবারটি ঘরে বিনোদনের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলবে। কালো রঙের এই প্রিমিয়াম অডিও ডিভাইসটির মূল্য ৮,৯৯৯ টাকা।

রেডমি হেডফোনস নিও
নতুন লাইনাপের অন্যতম আকর্ষণীয় প্রিমিয়াম ওয়্যারলেস অডিও ডিভাইস হলো ওভার-ইয়ার ‘রেডমি হেডফোনস নিও’। এতে ৪২ ডেসিবেল অ্যাডাপটিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, ট্রিপল-মাইক এআই নয়েজ রিডাকশন সিস্টেম, হাই-রেস অডিও সার্টিফিকেশনের ৪০ মিলিমিটার টাইটানিয়াম-প্লেটেড ডায়নামিক ড্রাইভার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। হেডফোনটিতে রয়েছে ৭২ ঘণ্টার ব্যাটারি লাইফ, যেখানে মাত্র ১০ মিনিটের চার্জে ৫ ঘণ্টা প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এটি ডুয়েল-ডিভাইস স্মার্ট কানেক্টিভিটিও সাপোর্ট করে। অবসিডিয়ান ব্ল্যাক ও স্যান্ড হোয়াইট রঙের ডিভাইসটি ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *