সাম্প্রতিক সংবাদ

মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ক.বি.ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্ম হমু দর্জি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান, দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং এবং বাণিজ্য বিষয়ক কাউন্সিলর দাওয়া শেরিং।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে চলমান অগ্রগতি, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রদূতকে অবহিত করেন।

ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্ম হমু দর্জি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে দুই দেশ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং ডিজিটাল সেবা উন্নয়নে একযোগে কাজ করার বিষয়ে একমত হন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *