ভিভোর চমক: জেফার-মুজার গান ও নতুন স্মার্টফোন
ক.বি.ডেস্ক: রমজানের এই পবিত্র সময়কে বরণ করে নিতে ভিভো নিয়ে আসছে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি। এই বিশেষ মুহূর্তের আবেগ আর আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে জনপ্রিয় শিল্পী মুজা ও জেফার-এর সঙ্গে মিলে একটি বিশেষ গান এন্থেম ‘ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম’ তৈরি করেছে ভিভো। রমজানের সারা দিনের ক্লান্তি শেষে ইফতারের তৃপ্তি আর ঈদের খুশিকে এক সুতোয় বাঁধতে ভিভো নিয়ে এসেছে এই বিশেষ এই আয়োজন।
রমজানের শান্ত দিন আর ইফতারের পরের প্রাণবন্ত আড্ডা- এই দুইয়ের মেলবন্ধনেই বাংলাদেশের রমজান হয়ে ওঠে অনন্য। পরিবারের সঙ্গে সময় কাটানো বা বন্ধুদের সঙ্গে ঈদের পরিকল্পনা, প্রতিটি মুহূর্তেই মিশে থাকে ভালোবাসা। রমজানের রাতগুলোকে আরও আনন্দময় করতে এবং একে অপরের সঙ্গে সংযোগ বাড়াতে এই উদ্যোগটি নেয়া হয়েছে। ইফতারের আড্ডা থেকে শুরু করে সেহরির প্রস্তুতি, সবখানেই এই গানটি প্রাত্যহিক জীবনের অংশ হয়ে ওঠবে। এটি কেবল একটি গান নয়, বরং রমজানের প্রতিটি মুহূর্ত উপভোগ করার এক নতুন মাধ্যম।
মিউজিক্যাল আয়োজন বা ভিভোর এই ঈদ অ্যান্থেমের সঙ্গে তাল মিলিয়ে ভিভো বাজারে আনছে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি। আজকের তরুণদের প্রাণবন্ত লাইফস্টাইল আর ঈদের রঙ থেকে অনুপ্রাণিত হয়ে ফোনটিতে দেয়া হয়েছে একদম নতুন ও অনন্য ‘ফেস্টিভ রেড’ কালার। এতে আছে ভিভোর সবচেয়ে বড় ৭,২০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ফলে বারবার চার্জ দেয়ার ঝামেলা ছাড়াই ছবি তোলা, ভিডিও দেখা কিংবা প্রিয়জনদের সঙ্গে কথা বলা যাবে দীর্ঘক্ষণ।





