বাজারে নজর কাড়ছে ভিভো ভি৮০ লাইট, ০% ইএমআই সুবিধা
ক.বি.ডেস্ক: সম্প্রতি দেশের বাজারে আসা নতুন ভিভো ভি৮০ লাইট স্মার্টফোনপ্রেমীদের নজর কাড়ছে। এর আধুনিক ডিজাইন, আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও স্মুথ পারফরম্যান্সের পাশাপাশি নমনীয় সহজ কিস্তি সুবিধা ও বিশেষ সেল অফারও বাড়াচ্ছে এর আকর্ষণ। ফোনটি কেনা যাচ্ছে সর্বোচ্চ ১২ মাসের হায়ার পারচেজ সুবিধায়, যেখানে মাসিক কিস্তি শুরু হচ্ছে ৩,৯০০ টাকা থেকে। পাশাপাশি সর্বোচ্চ ৯ মাসের জন্য রয়েছে ০% সুদে ইএমআই সুবিধা।
ফোনটিতে রয়েছে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯৩.৮২ শতাংশ। এর থ্রিডি ডুয়াল-কার্ভড স্ক্রিন, সরু বেজেল ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এর কার্ভড ডিজাইন হাতে সহজে ও আরামদায়ক গ্রিপ নিশ্চিত করে। ৪ ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট চালিত এই ফোনটির আনতুতু স্কোর ৯,৭০,০০০। এর ডিপ সিস্টেম অপটিমাইজেশন ৫০ মাস বা তারও বেশি সময় ধরে ফোনটিকে দ্রুত ও মসৃণ রাখতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিতে এতে ৩ প্রজন্মের ওএস আপডেট ও ৫ বছরের সিকিউরিটি প্যাচ সাপোর্ট দেয়া হয়েছে।
এতে রয়েছে ৭০৫০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি বৃষ্টি, পানির ঝাপটা কিংবা ভেজা ও তৈলাক্ত হাতেও নিরাপদে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে প্রটেকশন ব্যবস্থা। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেইট ক্যামেরা। আর সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল গ্রুপ সেলফি ক্যামেরা, যা সহকর্মী ও বন্ধুদের সাথে চমৎকার গ্রুপ ছবি তোলার সুবিধা দেয়।
ভিভো ভি৮০ লাইট মাত্র ৭.৯৯ মিমি আল্ট্রা-স্লিম প্রোফাইল ও ১৯৭ গ্রাম ওজনের কারণে ফোনটি সহজে বহনযোগ্য, আর পেছনের স্কাইলাইন ক্যামেরা ডিজাইন এনে দিয়েছে অনন্যতা। সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু এই দুটি রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। অনন্য স্টাইল, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি স্মার্টফোনটি ভিভোর অফিশিয়াল আউটলেট ও অনুমোদিত শপগুলোতে পাওয়া যাচ্ছে।





