আনুষাঙ্গিক মোবাইল

নির্বাচনকালীন নির্বিঘ্ন যোগাযোগে বাংলালিংকের বিশেষ ভয়েস ও ডেটা প্যাক

ক.বি.ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রত্যাশিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গ্রাহকদের জন্য বিশেষ ভয়েস ও ডেটা প্যাক চালু করেছে বাংলালিংক। নির্বাচনকালীন সময়ে গ্রাহকদের নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা, মতবিনিময় ও তথ্য আদান প্রদানের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিষয়টি বিবেচনায় রেখে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক ও সাশ্রয়ী এসব প্যাক চালু করেছে বাংলালিংক। নির্বাচনের সময় বিপুলসংখ্যক ভোটার নিজ নিজ ভোটকেন্দ্রে যেতে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। এই সময়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ অত্যন্ত জরুরি। সে কারণেই নির্বাচনকালীন প্রয়োজন বিবেচনায় ডাটা ও ভয়েস দুই ধরনের সুবিধা মিলিয়ে বিভিন্ন প্যাক চালু করা হয়েছে।

গ্রাহকেরা ৭২ ঘণ্টা মেয়াদে ৯৯ টাকায় ৪ জিবি ডেটার স্বল্পমেয়াদি প্যাক নিতে পারবেন। পাশাপাশি রয়েছে ৭ দিনের জন্য ১৯৯ টাকায় ১৫ জিবি ডেটা, ৩০ দিনের জন্য ৪৯৮ টাকায় ২০ জিবি ডেটা এবং একই মেয়াদে ৫৯৮ টাকায় ৩০ জিবি ডেটার অফার।

যারা ডেটা ও ভয়েস দুটোর সমন্বিত সুবিধা চান, তাদের জন্য রয়েছে বিশেষ বান্ডেল প্যাক। এর মধ্যে ৩০ দিনের জন্য ৪৯৯ টাকায় ১৫ জিবি ডেটার সঙ্গে ২০০ মিনিট এবং ৬১৯ টাকায় ২০ জিবি ডেটার সঙ্গে ৩০০ মিনিট কথা বলার সুবিধা। এ ছাড়া শুধু কথা বলার জন্য ৩০ দিনের মেয়াদে ২৫৭ টাকায় ৩০০ মিনিট এবং ৩৫৭ টাকায় ৫০০ মিনিটের প্যাকও থাকছে।

এই অফারের পাশাপাশি নির্বাচনকালীন সময়ে বাড়তি চাপ সামলাতে দেশের গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে সক্রিয় এলাকাগুলোতে নেটওয়ার্ক সক্ষমতাও বাড়িয়েছে বাংলালিংক। নিয়মিত কার্যক্রমের বাইরে গিয়ে নেয়া এই উদ্যোগের লক্ষ্য হলো ব্যবহার বাড়লেও যেন ভয়েস ও ডেটা ডাটা সেবা স্বাভাবিক ও স্থিতিশীল থাকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *