আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে লেনোভোর নতুন দুটি মনিটর আনলো গ্লোবাল ব্র্যান্ড

ক.বি.ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে লেনোভোর নতুন দুটি মনিটর ‘লেনোভো এল২২-৪২ (২১.৫ ইঞ্চি)’ এবং ‘লেনোভো এল২৭-৪ই (২৭ ইঞ্চি)’ উন্মোচন করেছে লেনোভোর পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। চ্যানেল পার্টনার, এসএমবি ও কর্পোরেট ক্লায়েন্টদের চাহিদা মেটাতে অত্যন্ত আকর্ষণীয় মূল্যে মনিটর দুটি বাজারজাত করা হচ্ছে।

লেনোভো এল২২-৪২ (২১.৫ ইঞ্চি)
২১.৫ ইঞ্চির লেনোভো এল২২-৪২ মনিটরটির মডেল নম্বর ৬৮এফএকেএসি৬এমওয়াই। এর মূল্য ১০,৭৫০। এতে রয়েছে ফুল এইচডি (১৯২০×১০৮০) আইপিএস ডিসপ্লে। তিন পাশে আল্ট্রা-থিন বেজেল এবং ক্লাউড গ্রে ফিনিশিংয়ের কারণে মনিটরটি অফিস ডেস্কে আধুনিক ও পরিপাটি লুক দেবে। পারফরম্যান্সের দিক থেকে রয়েছে ১০০ হার্টজ রিফ্রেশ রেট, ২৫০ নিটস ব্রাইটনেস এবং ১৩০০:১ কনট্রাস্ট রেশিও। এসব ফিচার সাধারণ অফিসের কাজ, ডকুমেন্ট তৈরি, ওয়েব ব্রাউজিং ও মাল্টিমিডিয়া ব্যবহারে স্বাচ্ছন্দ্য দেয়ার জন্য উপযোগী। হোম অফিস, শিক্ষার্থী, স্মল বিজনেস এবং ব্যাংকিং খাতের দৈনন্দিন ব্যবহারের কথা বিবেচনা করে মডেলটি তৈরি করা হয়েছে।

লেনোভো এল২৭-৪ই (২৭ ইঞ্চি)
বড় স্ক্রিনের প্রয়োজন রয়েছে এমন ব্যবহারকারীদের জন্য ২৭ ইঞ্চির এই মনিটরটির মডেল নম্বর ৬৮সিডিকেএসি১এমওয়াই। এর মূল্য ১৪,৪০০। এতে রয়েছে ফুল এইচডি (১৯২০×১০৮০) আইপিএস ডিসপ্লে। রাভেন ব্ল্যাক প্রফেশনাল বডি মনিটরটিকে কর্পোরেট ও অফিস সেটআপের সঙ্গে মানানসই করে তুলেছে। রয়েছে ১০০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ নিটস ব্রাইটনেস এবং ১৫০০:১ কনট্রাস্ট রেশিও। বড় পর্দায় কনটেন্ট দেখার পাশাপাশি বিভিন্ন অফিস অ্যাপ্লিকেশনে কাজ করার সুবিধা পাওয়া যাবে। কর্পোরেট এক্সিকিউটিভ, ফ্রিল্যান্সার এবং মাল্টিটাস্কিং পেশাজীবীদের জন্য মডেলটি বিশেষভাবে উপযোগী। একই সঙ্গে অফিস সেটআপ ও বাল্ক প্রকিউরমেন্টের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে।

মনিটর দুটিতে রয়েছে এইচডিএমআই ১.৪, ভিজিএ পোর্ট এবং ভেসা ওয়াল মাউন্ট সুবিধা। রয়েছে তিন বছরের ওয়ারেন্টি সাপোর্ট। গ্লোবাল ব্র্যান্ড রিসেলার, এসএমবি কাস্টমার এবং কর্পোরেট ক্লায়েন্টদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে। দেশজুড়ে গ্লোবাল ব্র্যান্ডের শাখা, অনুমোদিত ডিলার পয়েন্ট এবং অনলাইন পোর্টাল থেকে রিসেলার, এসএমবি এবং কর্পোরেট ক্লায়েন্টরা অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই মনিটর দুটি সংগ্রহ করতে পারবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *