মোবাইল স্মার্টফোন

ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাংলাদেশে আসছে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করতে বাংলাদেশের বাজারে শিগগিরই আসছে অপোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স। ট্রিপল ২০০ মেগাপিক্সেল ট্রু-টু-লাইফ ক্যামেরা, উন্নত ইমেজ প্রসেসিং প্রযুক্তি ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে তৈরি এই ফোনের মাধ্যমে স্মার্টফোন ইমেজিংয়ের পরবর্তী প্রজন্মের অভিজ্ঞতা দিতে চায় প্রযুক্তি ব্র্যান্ডটি।

নতুন এই ফ্ল্যাগশিপটি তৈরি হয়েছে এর পূর্বসূরি অপো ফাইন্ড এক্স৯ প্রো-এর সাফল্যের ধারাবাহিকতায়। উল্লেখ্য, এমকেবিএইচডি-এর ২০২৫ সালের স্মার্টফোন অ্যাওয়ার্ডসে সেরা ক্যামেরার স্বীকৃতি পেয়েছিল ফাইন্ড এক্স৯ প্রো। সেই ক্যামেরা ঐতিহ্যকে আরও এগিয়ে নিতে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স-এ যুক্ত করা হচ্ছে তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা।

ক্যামেরা প্রযুক্তির উন্নয়নে অপোর সঙ্গে কাজ করছে কিংবদন্তি ক্যামেরা ব্র্যান্ড হ্যাসেলব্লাড। এই অংশীদারত্বের মাধ্যমে পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা ও স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তির সমন্বয় ঘটানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। ফটোগ্রাফির পাশাপাশি ইমেজ প্রসেসিংয়েও থাকছে নতুনত্ব। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে অপোর পরবর্তী প্রজন্মের কম্পিউটেশনাল ফটোগ্রাফি প্রযুক্তি ‘লুমো ট্রু ইমেজ ইঞ্জিন’। এর লক্ষ্য ছবিতে আরও প্রাকৃতিক রং, সূক্ষ্ম বিবরণ ও বাস্তবসম্মত দৃশ্য ফুটিয়ে তোলা।

পাশাপাশি ভিডিওগ্রাফিতেও উন্নত অভিজ্ঞতা দেয়ার সম্ভাবনা রয়েছে নতুন এই ডিভাইসটির। ডিজাইনের ক্ষেত্রেও প্রিমিয়াম ভাব বজায় রেখেছে অপো। ক্লাসিক ক্যামেরা থেকে অনুপ্রাণিত ক্যামেরা ডিজাইন, মার্জিত মেটালিক অ্যাকসেন্ট এবং ওয়ান-পিস স্কাল্পটেড গ্লাসের সমন্বয়ে তৈরি হয়েছে ফোনটির বাহ্যিক অবয়ব। মিনিমালিস্ট নকশার সঙ্গে পেশাদার ক্যামেরার নান্দনিকতা যুক্ত করাই এর অন্যতম বৈশিষ্ট্য।

অপো জানিয়েছে, অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স শিগগিরই বাংলাদেশের বাজারে উন্মোচন করা হবে। এর মাধ্যমে দেশের ফটোগ্রাফিপ্রেমী ও প্রযুক্তিপ্রেমীরা অপোর ফ্ল্যাগশিপ ক্যামেরা প্রযুক্তির নতুন অভিজ্ঞতা নেয়ার সুযোগ পাবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *