প্রযুক্রির পণ্য ল্যাপটপ

গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো লেনোভো এলওকিউ সিরিজের নতুন দুই গেমিং ল্যাপটপ

ক.বি.ডেস্ক: গেমিং, ভিডিও এডিটিং, কনটেন্ট তৈরি ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা পূরণে দেশের প্রযুক্তিপণ্যের বাজারে লেনোভো এলওকিউ সিরিজের দুটি নতুন গেমিং ল্যাপটপ এনেছে শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। লেনোভো এলওকিউ ১৫আইআরএক্স১০ সিরিজ-এর ৮৩জেই০১এইচএক্সএলকে ও ৮৩জেই০১এইচডব্লিউএলকে মডেলের ল্যাপটপ দুটি বাজারে পাওয়া যাচ্ছে।

লেনোভোর নতুন এই মডেল দুটিতে রয়েছে ২০-কোর ও ২৮-থ্রেডের ১৪তম প্রজন্মের ইন্টেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর, সর্বোচ্চ ৫.৫ গিগাহার্টজ পর্যন্ত বুস্ট ক্লক, ১৬ জিবি ডিডিআর৫-৫৬০০ র‍্যাম এবং ৫১২ জিবি পিসিআই-ই ৪.০ এনভিএমই এসএসডি। যা এএএ গেমিং, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং এবং অন্যান্য চাহিদাসম্পন্ন কার্যক্ষমতা সামলাতে সক্ষম।

১৫.৬ ইঞ্চির সম্পুর্ণ এইচডি আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ নিটস ব্রাইটনেস, অ্যান্টি-গ্লেয়ার সুবিধা এবং ১০০% এসআরজিবি কালার গ্যামুট, যা দ্রুতগতির গেমিং ও ভিজ্যুয়াল কনটেন্ট উপভোগে সহায়তা করে। পাশাপাশি, ২৪-জোন আরজিবি ব্যাকলিট কিবোর্ড, নাহমিক অডিও, প্রাইভেসি শাটার এবং ৫ মেগাপিক্সেলের ই-শাটার ওয়েবক্যাম, ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।

মডেল দুটির প্রধান পার্থক্য হলো এর গ্রাফিক্স সক্ষমতায়। লেনোভো এলওকিউ ১৫আইআরএক্স১০ ৮৩জেই০১এইচএক্সএলকে মডেলে রয়েছে ৮ জিবি জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিএ জিফোর্স আরটিএক্স ৫০৬০ জিপিইউ এবং সর্বোচ্চ ৫৭২ এআই টপস সক্ষমতা যার বাজারমুল্য ২,২৫,০০০ টাকা।

অন্যদিকে, ৮৩জেই০১এইচডব্লিউএলকে মডেলে রয়েছে ৮ জিবি জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিএ জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ এবং সর্বোচ্চ ৪৪০ এআই টপস সক্ষমতা যার বাজারমুল্য ২,১৭,০০০ টাকা। ফলে ব্যবহারকারীরা নিজেদের গেমিং, গ্রাফিক্স ও পারফরম্যান্সের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত মডেল বেছে নিতে পারবেন।

উন্নত পারফরম্যান্সের পাশাপাশি ল্যাপটপ দুটিতে রয়েছে লেনোভো এলএ১ এআই চিপ, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এইচডিএমআই ২.১, ইউএসবি-সি, আরজে৪৫ ল্যান এবং ইথারনেট পোর্টসহ প্রয়োজনীয় কানেক্টিভিটি সুবিধা। ৬০ ওয়াট/ঘন্টা ব্যাটারি, ফির্মওয়ার টিপিএম ২.০ এবং লুনা গ্রে রঙের আধুনিক ডিজাইন এগুলোকে গেমিং ও দৈনন্দিন কাজের উপযোগী করে তুলেছে। র‍্যাম সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত আপগ্রেড করা যায় এবং অতিরিক্ত এম.২ এসএসডি স্লটের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধাও রয়েছে।

লেনোভো এলওকিউ ১৫আইআরএক্স১০-এর দুটি মডেলই গেমার, স্ট্রিমার, কনটেন্ট ক্রিয়েটর এবং পারফরম্যান্সনির্ভর ব্যবহারকারীদের জন্য উপযোগী বিকল্প। ল্যাপটপে রয়েছে ২ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি এবং পাওয়ার অ্যাডাপ্টারে ১ বছরের ওয়ারেন্টি। আসল লেনোভো পণ্য কিনতে গ্লোবাল ব্র্যান্ডের অনলাইন স্টোর, নিকটস্থ ব্রাঞ্চ ও অনুমোদিত পার্টনার হাউসগুলোতে যোগাযোগ করুন।

শক্তিশালী কোর আই৭ প্রসেসর, ১৪৪ হার্টজ ডিসপ্লে এবং আরটিএক্স ৫০৫০ ও ৫০৬০ গ্রাফিকসের বিকল্প নিয়ে লেনোভো এলওকিউ সিরিজের নতুন ল্যাপটপ দুটি গেমার, স্ট্রিমার, ভিডিও এডিটিং ও কনটেন্ট নির্মাতাদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে। বাজেট ও গ্রাফিকসের চাহিদা অনুযায়ী দুটি মডেলের মধ্যে একটি বেছে নেয়ার সুযোগ থাকছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *