গ্রামীণফোন-চিকিৎসা ইন্টারন্যাশনালে মণিপাল হাসপাতালের সেবা
ক.বি.ডেস্ক: দেশের স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য করার লক্ষ্যে আন্তর্জাতিক চিকিৎসা সহযোগী প্রতিষ্ঠান চিকিৎসা ইন্টারন্যাশনাল এবং দেশের টেলিকম অপারেটর গ্রামীনফোন-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এরই মাধ্যমে গ্রামীণফোনের জিপিষ্টার গ্রাহক এবং কর্মী আন্তর্জাতিক হাসপাতালসমূহে অগ্রাধিকারভিত্তিক সেবা গ্রহণের সুযোগ পাবেন।
জিপিষ্টার গ্রাহকরা ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং দুবাই সহ বিভিন্ন দেশে দ্রুততম সময়ে আন্তর্জাতিক চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি গ্রামীণফোন গ্রাহকরা ভারতে অবস্থিত মনিপাল হাসপাতালে চিকিৎসা সেবায় বিশেষ সুবিধাও উপভোগ করতে পারবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপ মুনিয়া গনি, পার্টনারশিপ ম্যানেজার মুনমুন খান, পার্টনারশিপ ম্যানেজার নাসের আহমেদ এবং পার্টনারশিপ ম্যানেজার খন্দকার হাসান শাহরিয়ার। চিকিৎসা ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার মুনতাসির মাহমুদ এবং ম্যানেজিং ডিরেক্টর মো. তানভির মোরশেদ। ভারতের মনিপাল হাসপাতাল ব্যাংগালোর-এর সিনিয়র এক্সেকিউটিভ সোয়াতী আগরওয়াল অনলাইনে যুক্ত ছিলেন।





