ফিচার ফোন মোবাইল

ওয়ালেটে রাখা যাবে ‘এক্সট্রা এক্স১’ ফিচার ফোন

ক.বি.ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড এক্সট্রা ব্র্যান্ডের নতুন ফিচার ফোন ‘এক্সট্রা এক্স১’ বাজারে এনেছে। ফোনটি দেশের সবচেয়ে স্লিম ফিচার ফোন। সেলেক্সট্রার নিজস্ব কারখানায় উৎপাদিত ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ৭.৩ মিলিমিটার পুরুত্বের আল্ট্রা স্লিম ডিজাইন। পাতলা গঠনের কারণে ফোনটি সহজেই ওয়ালেট বা ছোট জায়গায় রাখা যাবে।

এক্সট্রা এক্স১
ফিচার ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চি ডিসপ্লে এবং ১,২৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। টাইপ-সি চার্জিং সুবিধা থাকায় দ্রুত ও সহজে চার্জ দেয়া যাবে। এতে যুক্ত করা হয়েছে ‘ম্যাজিক ভয়েস’ ফিচার, যার মাধ্যমে কল করার সময় কণ্ঠস্বর পরিবর্তন করা সম্ভব। জরুরি ব্যবহারের জন্য ফোনটিতে টর্চলাইটও রয়েছে।

ফিচার ফোনটি কালো, ধূসর ও সাদা- এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। ফোনটির সঙ্গে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়া হবে। এক্সট্রা এক্স১- এর মূল্য ১ হাজার ৯৯৯ টাকা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *