মোবাইল স্মার্টফোন

এআই টেলিফটো ক্যামেরার অনার ম্যাজিক৮ প্রো ফোন

ক.বি.ডেস্ক: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে দেশের স্মার্টফোন বাজারে বাজারে আসছে অনার ম্যাজিক৮ প্রো। স্মার্টফোনটির মূল আকর্ষণ হল এআই ইমেজ প্রযুক্তিচালিত সবচেয়ে উন্নত এআই টেলিফটো ক্যামেরা এবং ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট টেলিফটো ক্যামেরা। ১/১.৪-ইঞ্চি বড় সেন্সর, এফ/২.৬ অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং ৩.৭ এক্স অপটিক্যাল জুম রয়েছে।

ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট প্রাইমারি ক্যামেরা, ১২২ ডিগ্রি ফিল্ড অব ভিউ ও ম্যাক্রো সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটির রয়েছে সিআইপি এর ৫.৫ রেটিং। এতে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘ম্যাজিক কালার’ ফিচার। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ১৬৭ লক্ষ ৭০ হাজার রঙের সূক্ষ্ম পার্থক্য শনাক্ত এবং প্রদর্শন করতে সক্ষম।

ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এলিট জেন ৫ প্রসেসর, অনারের সিলিকন কার্বন ব্যাটারি। ফোনটির ১০০ ওয়াট অয়্যার্ড সুপারচার্জ এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে। রয়েছে বিশেষ এআই বাটন, যার মাধ্যমে ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমের বিভিন্ন এআই টুলে দ্রুত প্রবেশ করা যায়।

ফোনটি সানরাইজ গোল্ড এবং কালো এ দু’টি আকর্ষণীয় রঙে বাজারে আসছে। ফোনটির প্রি-বুকিং চলবে আজ ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রি-বুকিং করা প্রথম ১০০ জন ক্রেতা উপহার হিসেবে পাবেন অনার প্যাড এক্স৮এ স্মার্টফোন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *