আনুষাঙ্গিক মোবাইল

ঈদে স্যামসাং ফোন ক্রয়ে থাকছে ফ্রিজ, টিভি ও ক্যাশব্যাক

ক.বি.ডেস্ক: ঈদের আগে স্যামসাংয়ের যেকোনও স্মার্টফোন কিনলে ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত উপহার এবং দারুণ সব হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ। নির্দিষ্ট কিছু ডিভাইসে থাকছে ক্যাশব্যাক এবং একবারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে স্ক্রিন স্ক্রিন রিপ্লেসমেন্টের সুযোগ। আজ (১৯ মে) থেকে দেশজুড়ে শুরু হয়েছে এই অফার চলবে ঈদের আগের দিন পর্যন্ত।

স্যামসাংয়ের যেকোনও ফোন কিনে প্রথম পুরস্কার স্যামসাং রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার টেলিভিশন এবং তৃতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন জেতার সুযোগ থাকছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ৭,৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক থাকছে। এ ছাড়াও যারা নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোন কিনবেন, তারা নির্দিষ্ট কিছু মডেলে ৬,০০০ টাকা পর্যন্ত ইএমআই ব্যাংক ক্যাশব্যাক সুবিধা পাবেন।

স্মার্টফোন কেনা আরও সহজ করতে স্যামসাং তাদের নির্দিষ্ট কিছু স্মার্টফোনে লাইনআপে দিচ্ছে ১২ মাস পর্যন্ত ‘নো কস্ট ইএমআই’ সুবিধা। গ্রাহকরা তাদের ক্রয়ের সঙ্গে একবারের জন্য ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট অফারও পাবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *