উদ্যোগ

ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ক.বি.ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ এর ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ‘ইউআইটিএস হাল্টফ্রি ফল’ দল চ্যাম্পিয়ন হয়। ‘ইউআইটিএস হাল্টপেল্টিয়ার্স’ প্রথম রানার্সআপ এবং ‘ইউআইটিএস_স্ক্র্যাপ ভেঞ্চার’ দ্বিতীয় রানার্সআপ হয়। ইউআইটিএস ক্যাম্পাস রাউন্ডে অংশগ্রহণকারী দলগুলো উদ্ভাবনী ও সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে।

গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর রত্নগর্ভ তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ইউআইটিএস-এর ট্রেজারার প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইটিএস আইকিউএসি-এর পরিচালক ও ইউআইটিএস ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট প্রকৌশলী মো. সাফায়েত হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন নেক্সটজবজ লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার মি. শোয়েব হাসান, আমান বাংলাদেশ লিমিটেডের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. মেহনাজউদ্দিন রুপম।

চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন কাজী আকিব আনাফ, ম্যানেজার (গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট), সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটি; নরগিস আখতার, এইচআর বিজনেস পার্টনার ও এমপ্লয়ি এক্সপেরিয়েন্স লিড, কোাটস বাংলাদেশ এবং অপরাজিতা বড়ুয়া, এইচআর ডিরেক্টর, ইনফিনিটিবিট, গ্রুপবিট।

২০০৯ সালে জাতিসংঘের অংশীদারত্বে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল কর্তৃক চালু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সামাজিক ও পরিবেশগত বৈশ্বিক সমস্যার সমাধানে লাভজনক ও প্রভাবশালী ব্যবসায়িক উদ্যোগ উপস্থাপন করে। ক্যাম্পাস রাউন্ডের বিজয়ী দলগুলো এখন হাল্ট প্রাইজের আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে, যেখানে তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে টেকসই ও কার্যকর সমাধান উপস্থাপন করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *